সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে নকল ডারবি ব্র্যান্ডের সিগা‌রেট জব্দ ক‌রে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।

এ সময় নকল সিগারেট বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে জরিমানা করা হয়।


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা হয়।

এ সময় বাজারের শামসুদ্দিন ভেরাইটিজ স্টোর থেকে ৪১০ প্যাকেট ডারবি ব্র্যান্ডের নকল সিগারেটের প্যাকেট জব্দ করা হয়। নকল সিগারেট বিক্রির দায়ে বাজার সমিতির সভাপতি ও স্টোরের মালিক শামসুদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নকল সিগারেট জব্দের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে একটি স্টোর থেকে ৪১০ প্যাকেট সিগারেট জব্দ করে সেখানেই সেগুলো ধ্বংস করা হয়। এ সময় একজনকে জরিমানা করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/কেআরএস/পিডি