সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
তিনি শনিবার দক্ষিণ সুরমার পিরোজপুরস্থ ইকরা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম শিল্পী'র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বীথিকা মজুমদার ও তাছমিনা আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি মিফতাহুল হোসেন সুইট, পরিচালক আব্দুস ছালাম গয়াস, গোলাম হাদী ছয়ফুল, আলী আহমদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহেনাজ বেগম, মনিরা আক্তার, পলি বেগম, সোমা তালুকদার, হাসনা হেনা জলি বেগম, সাথী রানী দাস, দিলোয়ারা বেগম, ফেরদৌসী শারমিন, ফারজানা হক, ইয়াছমিন আক্তার, ফারহানা রহমান, রেহেনা বেগম, সাফায়েত আহমেদ, অপুকর, সাইদুর রহমান, ইসলাম উদ্দিন, মাহবুবুউজ্জামান, ইশরাত ফাহমিদা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




