সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর দরগা বাজারের অনেক ঐতিহ্য ও সুনাম রয়েছে, সেই সুনাম ধরে রেখে ব্যবসায়ীদের কাজ করতে হবে। শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ব্যবসায়ীরা এই বাজারকে মডেল হিসেবে রূপান্তর করতে হবে।
 

তিনি বলেন, হযরত শাহজালাল র: মাজার জিয়রতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সহ দেশ-বিদেশের ভিআইপি লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন আসেন। সেদিকে লক্ষ্য রেখে ব্যবসায়ীদেরকে দরগা বাজারের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
 


মেয়র শনিবার রাতে দরগাহ মহল্লাস্থ গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল এর হলরুমে হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 

সমিতির সিনিয়র সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের ১ম অধিবেশনে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আহমদ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু’র পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, দরগা-এ-হযরত শাহজালাল (রহ.)’র মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, চেম্বারের পরিচালক এ.টি.এম. শুয়েব ও কাজী মোস্তাফিজুর রহমান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ।
 

মাওলানা আশরাফুল হক এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, ডাঃ শামসুল হক, প্রবাসী কমিউনিটি নেতা মোঃ ইয়াইহিয়া মেনদী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুফতি আব্দুল খবির প্রমুখ।
 

এছাড়াও দরগাহবাজার ব্যবসায়ীবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী শপথ বাক্য পাঠ করান।
 

শপথ গ্রহণ করেন হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ শামসুজ্জামান, সিনিয়র সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি জুনেদ আহমদ শওকত ও মোঃ লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু, সহ সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়া, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোঃ মাহবুব, আইন বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মোঃ আশরাফুল হক (এম.এম), প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সদস্য এস.এম মোর্শেদ আহমদ টিপু, মোঃ শহিদুল হক, তানিমুল ইসলাম।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১