(প্রতীকী ছবি)

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বাজার এলাকায় সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রকিব (৮৫) নামের পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রকিব উপজেলার আক্তাপাড়া এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।  


স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার বিকালে জগন্নাথপুর থেকে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ আসার পথে এক ব্যক্তি বিকালে সাড়ে ৫টার সময় আক্তাপাড়া এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় পথচারি আব্দুর রকিবকে ধাক্কা দেন। এসময় মোটরসাইকেল চালক ও রকিব গুরুতর আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠান। তবে পথিমধ্যে আব্দুর রকিব মারা যান।

অপরদিকে, আহত মোটরসাইকেলচালক হাসপাতালে চিকিৎসাধীন। মোটরসাইকেলচালকের নাম-ঠিকানা জানা যায়নি।

দুর্ঘটনার নিশ্চিত করে শন্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ সিলেট ওসমানী মেডিকেলে রয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডালিম