দুই মাস পর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এর আগে রবিবার দুপুরে আদালত তাকে জামিন দেন।
এদিকে, রবিবার সন্ধ্যায় মুক্তির সময় রাজনকে কারাফটকে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় শাখা ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সদস্য শাহেদ আহমদ, জসিম উদ্দিন, সাবেক সদস্য সোয়েব আহমদ, শ্রমিক নেতা আবু কাউসার কয়েস, আব্দুল হক, রফিকুল ইসলাম, লোকমান আহমদ, নজরুল ইসলাম, সাফরান আহমদ, শাহজাহান আহমদ, আকাশ আহমদ, সানি, শাহান ও নয়ন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




