সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়নবোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও নদী খাল পুণঃখনন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

 


সভায় পানি উন্নয়ন বোর্ডের এসও মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, পাউবো কমিটির সদস্য জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, জিএম সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, হাওরের যত ঝুঁকিপূর্ণ বাঁধ আছে তার দিকে বেশি নজর দিতে হবে। এবং দ্রুততম সময়ের মধ্যে সকল বাঁধের কাজ নিয়মানুযায়ী সম্পন্ন করতে হবে৷ যারা কাজে গাফিলতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৩