সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বরণ ও ওরিয়েনটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া, রাপ্রুচাই মারমা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা ইউআরসি কর্মকর্তা হারুনুর রশিদ, শিক্ষক মাহবুব হোসাইন, শিল্পী দাস, সেলিনা বেগম, ধীবেন্দ্র চন্দ্র তালুকদার প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত ৩০ জন সহকারি শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-০৫




