ভ্যালেন্টাইন্স ডে তে আহত অবস্থায় সোজা হয়ে বসে আছেন সানি লিওন। ঘাড়ে ব্যাথা, মাথা নাড়াতে পারছেন না। নিজের টুইটারে সেই অবস্থায় একটি ভিডিও পোস্ট করেন ‘রাগিণী এমএমএস ২’ খ্যাত এই অভিনেত্রী। তিনি নাচের অনুষ্ঠানের জন্য রয়েছেন দুবাইতে। কী ভাবে মঞ্চে উঠবেন? তা নিয়ে চিন্তিত ব্যবস্থাপকরা। তবে সানি তার হাত তুলে বোঝালেন, তিনি একদম ঠিক আছেন।
সানি ভিডিওতে জানান, তার মেরুদণ্ডে তিনটি ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তার পোস্ট ‘বাট দ্য শো মাস্ট গো অন!’ অর্থাৎ যা-ই হয়ে যাক, কাজই জীবন।
ভিডিওটি যিনি করছিলেন তিনি সানিকে প্রশ্ন করেন, ‘ঘাড়ে ওটা কী যন্ত্র বসিয়েছেন?’ সানির জবাবে বলেন, এটা একটা ট্র্যাকশন মেশিন। মাথা সোজা রাখে। ঘাড়ে আঘাত লাগার কারণ জানা যায়নি। দ্রুত অনুষ্ঠান শেষ করে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন সানি।
প্রাক্তন এই পর্ন তারকা এখন ব্যস্ত রিয়েলিটি শো আর সিনেমার শুটিং নিয়ে। আর ভালবাসেন স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তার তিন সন্তানের সঙ্গে মধুর সময় কাটাতে। চাপটা এর উপর চলে যায়।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৮
সূত্র : আমদের সময়




