সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উন্নয়নের মহাসড়কে আজকের বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের মূল প্রাণশক্তি আত্মপ্রত্যয়ী যুব উদ্যোক্তারা। যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। তাই এসব উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সরকার শিক্ষা উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
 

দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন সহ সর্বমহলকে একযোগে কাজ করার আহবান জানান।


তিনি মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট নগরীর টিলাগড় যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ৩ মাস মেয়াদী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্স ও ১ মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আইডিয়াল কলেজ সিলেটের অধ্যক্ষ আবুল হাশেম, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার কণা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক।
 

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচি অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ আমান উল্লাহ দরজী’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন মাহমুদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, প্রশিক্ষক (পোশাক তৈরি) সাবিনা ইয়াসমিন, প্রশিক্ষক (মৎস্য) মোঃ সুলাইমান আল রাজীউল ইসলাম, ক্যাশিয়ার মোঃ ফজলুর রহমান মজুমদার, উচ্চমান সহকারী মোঃ মনির হোসেন, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন আহমদ, জাতীয় যুব পদকপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, যুব সংগঠক মোঃ নেছার আহমদ, তৃণমূল নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি সুমি বেগম প্রমুখ।
 

পরে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ভাতাবিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০