ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, বাংলাদেশ প্রগতিশীল রাজনীতির প্রবর্তক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহষ্পতিবার- ১৬ ফেব্রুয়ারি।

তাঁর জন্মস্থান দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নের বাঘরখলা পীরবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুদিবসটি পালিত হবে।


সেখানে কর্মসূচির মধ্যে রয়েছে- কুরআন খতম, বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, মরহুমের কবর জিয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জননেতা মরহুম পীর হবিবুর রহমানের নাতি এম বেলায়েত লিমন।

এছাড়াও আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর