কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান মারা গেছেন।
 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


ইলিয়াছুর রহমান রহমত নগর (কালীবাড়ি) গ্রামের মৃত্যু ইব্রাহিম আলী'র পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শুক্রবার বেলা ৩টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ হৃদরোগে ভুগছিলেন।
 

সালিশ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইলিয়াছুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদায়কালে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান।
 

ইলিয়াছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইসলামপু পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান, এছাড়া প্রবাসে অবস্থানরত প্রবাসী ও উপজেলার বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৪