জাতীয় পাটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, আতিক গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক বলেছেন, গ্রাম বাংলা ঐতিহ্য ফুটবল খেলা, খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্ত দূরে রাখে। দেশের ক্রীড়া অঙনে ফুটবল খেলার সুনাম রয়েছে। আমরা গ্রাম গঞ্জে ফুটবল খেলার বিচরণ করেছি।
তিনি এই এলাকায় ফুটবল খেলাকে এগিয়ে নিতে বর্তমান সরকারের কাছে একটি খেলা মাঠ উপহার চাইলেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নে খড়ারিয়া যুব সমাজের উদ্যোগে ২য় খড়ারিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষানুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব এম কে করিম কাওছারের সভাপতিত্বে ও সিলেট জেলা ধারাভাষ্যকার কমিটির সহ সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক কামরান হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সমাজসেবী, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক ও আমেরিকা প্রবাসী এম ফিরোজ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ অলিদুর রহমান, জাতীয় পাটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জ উপজেলা পরিষের সাবেক চেয়ারম্যান, জেলা জাতীয় পাটির আহবায়ক সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পাটি সাবেক সাংগঠনিক সম্পাদক বাসির আহমদ, সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব শাহনুজ উদ্দিন নাজু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির সদস্য সচিব হাসান আহমদ।
বক্তব্য রাখেন- মো. আনহার আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য রনি আহমদ।
খেলা ট্রাইবেকারের মাধ্যমে ফরহাদ একাদশ বনাম চর মোহাম্মদপুর ফুটবল একাদশ ফরহাদ একাদশ জয়লাভ করে। ম্যান অব ম্যাচ সামছুল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




