নিজেকে নিম্ন আয়ের পরিবারের মানুষ উল্লেখ করে পরিকল্পমন্ত্রী এম এ মান্নান এম‌পি ব‌লে‌ছেন, ‘আ‌মি নি‌জেও নিম্ন আ‌য়ের প‌রিবা‌রের মানুষ। তাই মানু‌ষের সুখ-দুঃখ,  বেদনা বৃুঝি। বিশেষ করে আ‌মি এসব মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, যোগ‌া‌যো‌গ ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছি। এসব কাজ করতে আমি বে‌শি আগ্রহী। ইতোমধ্যে হাওরাঞ্চলের জনপদ সুনামগঞ্জ জেলা বাসীর জন্য আমি যোগা‌যো‌গ ব্যবস্থা উন্নতি করতে বিভাগের সর্ববৃহৎ রাণীগঞ্জ সেতু নির্মাণ করেছি। ফলে ভাটি অঞ্চলের  মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে। তারা এখন আর সি‌লেট হ‌য়ে ঢাকা যায়না, রাণীগঞ্জ সেতু দি‌য়ে ঢাকা যায়, এ‌তে তা‌দের সময় ও অর্থ অপচয় রোধ হয়েছে।’

হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি করতে আরও দুয়েকটা বড় প্রকল্প হাতে নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী মান্নান বলেন, আমি হাওরাঞ্চলের উন্নয়নের জন্য আরও দুয়েকটা বড় প্রকল্প হাতে নিয়েছি। তারমধ্যে সুনামগঞ্জ টু নেত্র‌কোনা ফ্লাইওভার। যার কাজ দ্রুত শুরু হ‌বে।


শ‌নিবার (১৮‌ ফেব্রুয়া‌রি) যুক্তরাজ্য সময় দুপু‌রে লন্ড‌নের গ্রীণ স্ট্রি‌ট এলাকায় নিজ  নির্বাচনী এলাকার প্রবাসী‌দের স‌ঙ্গে মতবি‌নিময় সভায় এসব কথা ব‌লেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এ সাংসদ।

মন্ত্রী আরও ব‌লেন, ‘আমার বিশ্বাস- আ‌মি য‌দি বেঁ‌চে থা‌কি নেত্রী আমা‌কে দা‌য়িত্ব দে‌বেন, তাঁর আমার প্র‌তি একটা বিশ্বাস আ‌ছে।  আ‌মি খুবই অনুগত, নেত্রীর প্র‌তি অনুগত, দ‌লের প্র‌তি অনুগত, দে‌শের প্র‌তি অনুগত, বঙ্গবন্ধুর প্র‌তি অনুগত। আমার একটাই দিশা, বঙ্গবন্ধু, শেখ হা‌সিনা আওয়ামী লী‌গের ও সাধারণ মানু‌ষের উপকার হয় এ ধর‌নের কা‌জে আ‌মি আগ্রহী। 

আমার একমাত্র কান্নাকা‌টির জায়গা আল্লাহতালা ও এলাকার মানুষ। তা‌দের কা‌ছে আ‌মি চির দিন ঋণী। 

মত‌বি‌নিময় সভায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিপুল সংখ্যক প্রবাসী রাজনৈতিক ও কমিউনিটি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর