গোলাপগঞ্জ উপজেলার ৯নং আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে কথিত আগুনের ঘটনায় ভানু কর্তৃক শিক্ষক, সাংবাদিক ও নিরিহ লোকজনকে মামলা দিয়ে হয়রানির ঘটনার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
রবিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয় গোলাপগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুলে এক জরুরি সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ প্রতিবাদ ও নিন্দা জানান।
এসময় এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন জয়নাল আবেদিন, সুহৃদ রঞ্জন দাস, জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ জ্যোতি পুরকাস্থ, অজামিল চন্দ্র নাথ, আবুল হাসানাত আলম, অমল কান্তি দাস, মিসেস লাভনী আক্তার, কাজী রাব্বী, মোতাহার হোসেন, মো. জহির উদ্দিন খাঁন প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষক সাংবাদিকসহ নিরিহ লোকজনকে ঘটনা সাজিয়ে মামলা দিয়ে হয়রানির ঘটনায় জড়িত ও মানহানিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




