অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর তাঁতী লীগের পক্ষ থেকে সকাল ৯ ঘটিকায় চৌহাট্রাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর তাঁতী লীগের নেতৃবৃন্দ।
 
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুবের খান, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামী লীগ নেতা বিলাল খান, সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত বুলবুল, সিনিয়র সহ-সভাপতি মির্জা সোয়েব আহমদ, সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী মুবিন, মো. সুরুজ আলী, আহমদ হামজা চৌধুরী, কামাল উদ্দিন কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, হাবিবুর রহমান খোকন, ফজলে রাব্বি রাশেদ, সাংগঠনিক সম্পাদক সপু আহমদ, আরশ আলী সোহেল প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দীন বাদশা, তাঁত বস্ত্র ও সমবায় বিষয়ক সম্পাদক বিদ্যুৎ তরফদার রিংকু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ রাজু, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী মুহিবুর রহমান সুমন, শিক্ষা ও মানব সমম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল, সাংস্কৃতিক সম্পাদক মামুন চৌধুরী, সদস্য শামসুর রহমান তালুকদার জাবেদ, এডভোকেট পিকলু রায় ও দিলহাস মিয়া প্রমুখ।