মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-১২




