অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় কমিটি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটের সময় সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে র্যালী সহকারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেট বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আরিফুর রহমান, নির্বাহী সদস্য মো. ফরহাদ আহমদ মাছুম,নির্বাহী সদস্য জুনেদুল হক, সিলেট জেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতি কুসুম মিত্র,প্রচার সম্পাদক শাহেদ আহমদ বাদশা, নির্বাহী সদস্য মো. আরিফ হোসেন, সাহেদ আহমদ, কামরুল ইসলাম জুনেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-২




