সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও ভাবাগাম্ভীর্যের সাথে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক।


শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে প্রভাতফেরি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় প্রধান অতিথি সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রভাতফেরিতে সমবেত কণ্ঠে- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি, আমি কি ভুলিতে পারি”- গানটি গেয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।



পরে প্রভাষক (বাংলা) মোঃ হামিদুল ইসলামের উপস্থাপনা পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধমে কলেজের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, ভাষা শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রুহের মাগফেরাতের জন্য আমার সর্বদা দোয়া করতে হবে। অসুন্দর ও অন্ধকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।


সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে প্রায় ছয় হাজারেরও বেশি ভাষা রয়েছে। ভাষা হলো আল্লাহর দেয়া বড় নেয়ামত। তাই নেয়ামতের কদর করতে হবে। শিক্ষকগণ তাদের বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশ ও মাতৃভাষার প্রতি বিশেষভাবে প্রেরণা প্রদান করেন এবং ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করেছেন। 


আলোচনা সভা শেষে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রভাষক (ইসলাম শিক্ষা) করম আলী মোনাজাত পরিচালনা করে। শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৮