ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ শুক্রবার , ১১ ফাল্গুন ১৪২৯, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ


২৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৪তম দিন। বছর শেষ হতে আরো ৩১০ (অধিবর্ষে ৩১১) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। - আইনস্টাইন

ঘটনাবলী

    ১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।
    ১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।
    ১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
    ১৮২১ - মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।
    ১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।
    ১৮৭৩ - আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।
    ১৮৭৬ - অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে চালু হয়।
    ১৮৯১ - ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।
    ১৮৯৫ - কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
    ১৯১৮ - এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।
    ১৯২০ - নাৎসি পার্টি গঠন করা হয়।
    ১৯৩৮ - যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
    ১৯৩৯ - আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।
    ১৯৪৫ - সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন।
    ১৯৪৮ - লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।
    ১৯৪৯ - মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
    ১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
    ১৯৬৩ - জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।
    ১৯৬৬ - ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।
    ১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান "বাকশাল" প্রতিষ্ঠা করেন।
    ১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।
    ১৯৯৭ - উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দুইশত জন মৃত্যুবরণ করে।
    ২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।

জন্ম

    ৫২৫ - পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্ম গ্রহণ করেন।
    ১১০৩ - জাপানের সম্রাট তোবা (মৃত্যু ১১৫৬)
    ১৩০৪ - বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।
    ১৫০০ - রোমান সম্রাট পঞ্চম চার্লস জন্মগ্রহণ করেন।
    ১৫৫৭ - রোমান সম্রাট মাটিয়াস জন্মগ্রহণ করেন।
    ১৬১৯ - ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন জন্মগ্রহণ করেন।
    ১৭৮৬ - ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।
    ১৮৩১ - জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর লিও ভন কাপরিভি জন্মগ্রহণ করেন।
    ১৮৩৭ - রোসালিয়া ডি কাস্ত্রো, স্প্যানিশ কবি (মৃত্যু ১৮৮৫)
    ১৮৪২ -   ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো জন্মগ্রহণ করেন।
    ১৮৬৭ - স্যার কেদারনাথ দাস, কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক। (মৃ.১৩/০৩/১৯৩৬)
    ১৮৯২ - রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্মগ্রহণ করেন।
    ১৯২৪ - তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক।(মৃ.০৯/০৫/১৯৯৮)
    ১৯২৭ - ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা জন্মগ্রহণ করেন।
    ১৯৩১ - ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ জন্মগ্রহণ করেন।
    ১৯৩১ - তরুণকুমার চট্টোপাধ্যায়, বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।(মৃ.২৭/১০/২০০৩)
    ১৯৩৯ - জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।
    ১৯৪০ - ডেনিস ল, স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড়।
    ১৯৪৩ - বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন।
    ১৯৫৫ - স্টিভ জবস, অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা।
    ১৯৫৬ - জুডিথ বাটলার,* আমেরিকান দার্শনিক, তাত্ত্বিক ও লেখক
    ১৯৬৭ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রায়ন পি. শেমিডিট জন্মগ্রহণ করেন।
    ১৯৮১ - মোহাম্মদ সামি, পাকিস্তানি ক্রিকেটার।
    ১৯৮১ - অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লেইটন হিউইট জন্মগ্রহণ করেন।
    ১৯৮২ - ইমানুয়েল ভিলা, আর্জেন্টাইন ফুটবলার।

মৃত্যু

    ১৬৬৬ - নিকোলাস লানিয়ার, ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী (জন্ম ১৫৮৮)
    ১৭১৪ - এডমন্ড এন্ড্রুজ, ইংরেজ রাজনীতিবিদ, নিউ ইয়র্কের চতুর্থ কর্নেল গভর্নর (জন্ম ১৬৩৭)
    ১৭৭৭ - পর্তুগালের রাজা প্রথম জোসেফ (জন্ম ১৭১৪)
    ১৮১০ - ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস মৃত্যুবরণ করেন।
    ১৮১৫ - রবার্ট ফুলটন, আমেরিকান প্রকৌশলী (জন্ম ১৭৬৫)
    ১৮৫৬ - নিকোলাই লেবাচেভস্কি, রুশ গণিতবিদ (জন্ম ১৭৯২)
    ১৮৭৬ - আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি জোসেফ জেনকিনস রবার্টস মৃত্যুবরণ করেন।
    ১৯১০ - উসমান হামদি বে, উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ (জন্ম ১৮৪২)
    ১৯১৪ - জোশুয়া চেম্বারলেইন, আমেরিকান জেনারেল ও রাজনীতিবিদ, মাইনের ৩২তম গভর্নর (জন্ম ১৮২৮)
    ১৯২৫ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী কার্ল ইয়ালমার ব্রান্তিং মৃত্যুবরণ করেন।
    ১৯২৭ - এডওয়ার্ড মার্শাল হল, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ (জন্ম ১৮৫৮)
    ১৯৬৭ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।(জ.১৮৮৬)
    ১৯৯০ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি সান্ড্রো পেরটিনি মৃত্যুবরণ করেন।
    ১৯৯৩ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
    ১৯৯৮ - ললিতা পাওয়ার ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী।(জ.১৮/০৪/১৯১৬)
    ১৯৯৯ - ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক।
    ২০০১ - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।
    ২০১৪ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হ্যারল্ড রামিস মৃত্যুবরণ করেন।
    ২০১৬ - আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক (জন্ম ১৯১৮)
    ২০১৮ - শ্রীদেবী, ভারতীয় নায়িকা। (জ.১৯৬৩)

ছুটি ও অন্যান্য

    কেন্দ্রীয় শুল্ক দিবস (ভারত)
    পতাকা দিবস (মেক্সিকো),
    ন্যাশনাল আর্টিস্ট ডে (থাইল্যান্ড),
    ইঞ্জিনিয়ার ডে (ইরান)

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ