ওসমানীনগর থানাধীন ওসমানপুরে ১ম পাঁচপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন।
 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আক্তারুজ্জামান হেলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো:মামুন মিয়া, মোঃ বুলবুল ইসলাম চৌধুরী, মোঃ মুসা আলম, মোঃ কবির হোসেন, মোঃ শাহ জামাল, শাহ আব্দুল খালিশ, মিনার শাহ, এমলাক আলী, মিসবাহ সিদ্দিকী, শাহ জামাল আহমদ, সেলিম আহমেদ ও আফজাল হোসেন মুন্না প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৩০