সিলেটের দক্ষিণ সুরমায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় গরু, ভেড়া, ছাগল, রাম ছাগল, হাঁস-মোরগ, টিয়া, ময়নাসহ বিভিন্ন জাতের পাখি, খাঁটি দুধ ও সবজিসহ বিভিন্ন প্রাণী নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও খামারিগণ অংশগ্রহণ করেন। এসব প্রাণী দেখতে মেলায় দর্শনার্থীদের ভিড় জমে উঠে।
এদিকে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ , যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ , মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী , সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী , দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান , আহসান হাবীব জাবেদ , আরমান আজাদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৬




