মৌলভীবাজারে ডায়না ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নওশাদ মিয়া (৪০) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভৈরববাজার-মৃত্তিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। নিহত নওশাদ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মৃত মাসুম মিয়ার ছেলে।

 


তনি বিভিন্ন জায়গায় প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া প্রতিদিনের মতো প্লাস্টিক খেলনা ক্রয় করতে সিএনজি অটোরিক্সা যোগে শ্রীমঙ্গল থেকে আসার পথে সিএনজিটি মৃত্তিঙ্গা-ভৈরব সড়কের চা বাগান এলাকায় গেলে বিপরীতমুখী একটি ডায়না গাড়ি সরাসরি সিএনজিকে মুখামুখি সংঘর্ষে সিএনজি উলটে যায়। এ সময় নওশাদ মিয়াসহ ৪জন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্ব আহত নওশাদ মিয়াকে মৃত ঘোষনা করেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৭