‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ স্লোগানকে সামনে রেখে পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
এ উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরিসংখ্যান ব্যবস্থার সঠিকতা নিরূপণ এবং তথ্যের যথাযথ সংরক্ষণ করতে ব্যর্থ হলে সরকারের পরিকল্পনা প্রণয়নে কাঙ্খিত ফলাফল সম্ভবপর হবে না। একটি দেশের উন্নয়নের জন্য সঠিক তথ্য উপাত্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ যথাযথ ভ‚মিকা পালন করে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলী ও দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার। শোভাযাত্রায় পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১৩




