সিলেটের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এর এ্যাডভোকেসি সভা আজ (২৭ ফেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ নুসরাত আজমেরী হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফের স্টাফ লইয়ার এ্যাডভোকেট নাসরিন মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্ক এর সভাপতি জনাব ফারুক মাহমুদ চৌধুরী। একডো'র নির্বাহী পরিচালক ও নেটওয়ার্ক এর সদস্য সচিব জনাব লক্ষ্মীকান্ত সিংহের স্বাগত বক্তব্যের পর বিগত তিনমাসের মানবাধিকার পরিস্থিতির পরিসংখ্যানগত তথ্য উপস্থাপন করেন একডো'র সমন্বয়কারী নোংপকলৈ সিনহা। প্রধান অতিথি হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, সিলেট কর্তৃক পরিচালিত মানবাধিকার সংক্রান্ত কর্মসূচীর প্রশংসা করে বলেন, সমাজে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় এসব কর্মসূচীর গুরুত্ব অপরিসীম। তিনি এসব কর্মসূচীর পাশাপাশি শিশু শ্রম রোধ ও বাল্যবিবাহ রোধে সরকারের সাথে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়া ওরাওঁদের ভুমি রক্ষায় তাঁর পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী সৈয়দা শিরিন আক্তার, বিশিষ্ট আইনজীবী রেজাউল করিম খান, বাপার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, সাংবাদিক ও এইচআরডি সদস্য ফয়সল আহমেদ বাবলু, এমএসএফ এর ডকুমেন্টেশন ও রিপোর্টিং অফিসার মোছাঃ তানিয়া আক্তার, মিলন উরাং প্রমুখ। এছাড়াও একডো'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী তাসনিম চৌধুরী, হিসাব রক্ষক প্রণয় সিংহ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৬




