সিলেট মহানগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত আল হামরা শপিং সিটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে মার্কেটের নিচ তলায় একটি গোডাউনে এই অগ্নিকান্ড ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হওয়ায় কাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যথারীতি মার্কেট খোলা থাকবে।
মার্কেট খোলা থাকার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি ও আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন।
সিলেটভিউ২৪ডটকম/পল্লব-১৮




