সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে ১১ দিনব্যাপী একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে জমে উঠেছে সিলেটের নাটক পাড়া। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক দেখতে নাট্যমোদী দর্শকের পদভারে মুখরিত হয় কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থিয়েটার বাংলা মঞ্চায়ন করে নাটক- অগ্নিস্নান, নাটকটি রচনা করেছেন রীমা দাস, নির্দেশনা দিয়েছেন মোস্তাক আহমেদ।
আলোক পরিকল্পনা করেন হুমায়ুন কবির জুয়েল প্রক্ষেপণ করেন বদরুল আলম, মঞ্চ ও আবহসংগীতে এম এস এ মাসুম খান, প্রযোজনা অধিকর্তা ছিলেন- তাজুদ মিয়া কামালী ও মুর্শেদ তালুকদার।
নাটকে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেন- মা- ঝুমুর ঝিনিল, বাবা- মোস্তাক আহমেদ, কমান্ডার- অপু কুমার সেনাপতি,বদরুল- এমরান আহমেদ রুবেল,মেজর- মো. তাজুদ মিয়া কামালী, মিলিটারি ১- সঞ্জীব কর পাপ্পু, মিলিটারি ২- আব্দুস সালাম সুহেল, মিলিটারি ৩- জয়ন্ত কুমার দাস, শশী- গোপাল সূত্রধর, রতন- মুর্শেদ তালুকদার, কামাল- গৌতম সূত্রধর, রফিক- ওয়াদুদ আহমেদ রাসেল,মামা- গোবিন্দ দেব, বাবলি- তাসনোভা তাসনিম স্নেহা
" অগ্নিস্নান" আমাদের মহান মুক্তিযুদ্ধের দুঃসহ দিনের বীরত্বগাঁথা। যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সম্মুখ সমরের পাশাপাশি নানামুখী স্নায়ুবিক যুদ্ধও করতে হয়েছে। এ গল্পে মুক্তিযোদ্ধা বদরুলকেও তাই করতে হয়েছে, বদরুলের মায়েরও ছিলো অন্যরকম এক সংগ্রাম। মুক্তিযোদ্ধাদের কমান্ডারের চৌকস নেতৃত্ব কিংবা বদরুলের আবেগী ভুলের মাশুল ছিলো মুদ্রার এপিঠ ওপিঠ এর মত ঘটনা। "অগ্নিস্নান" নাটকটি নির্দেশনা দিতে গিয়ে মুক্তিযুদ্ধের হাজারো গল্পের টুকরো একটি প্রতিচ্ছবি আঁকতে "অগ্নিস্নানে"।
নাটক মঞ্চায়ন শেষে নাট্যদলকে সন্মাননা জানান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি ও নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
নাট্য প্রদর্শনীর ষষ্ঠ দিন মঞ্চস্থ হবে "বীরাঙ্গনার বয়ান", নাটকটি রচনা করেছেন রওশন জান্নাত রুশনী, নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।নাট্য প্রদর্শনী শেষ হবে আগামী ৪ মার্চ শনিবার।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৮




