কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে প্রাণিসম্পদের বিনামূল্যে চিকিৎসা ও টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের তত্বাবধানে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর নয়াবাজার রাবার বাগানে বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ৫ শত গবাদিপশুকে টিকা প্রদান করেন।
এ ছাড়া ২৫০ গবাদিপশুসহ হাঁস-মুরগির চিকিৎসা ও কৃমির ওষুধ প্রদান করা হয়। এ সময় টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালিক ও মেম্বারবৃন্দ এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৮




