বাংলাদেশ হযরত শাহজালাল (রহঃ) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের মৃত্যুতে হযরত শাহজালাল (রহঃ) মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা সামুন মাহমুদ এর পক্ষ থেকে মরহুম মকন মিয়া চেয়ারম্যানের বিদেহী আত্মার সুখ ও শান্তি কামনায় দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল রহঃ দরগাহ জামে মসজিদের মরহুম মকন মিয়া চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 



৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহ সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী লিলু মিয়া, সহ সাধারণ সম্পাদক খালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আরিফ, প্রচার সম্পাদক মিজান, তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর কবির, সহ দপ্তর সম্পাদক পংকি মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহীন মিয়া, মহানগর সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাংবাদিক সোহেল আহমদ, সদস্য শাকিল, নইলু মিয়া, আব্দুল হান্নান, কবির, হারুন চিশতি তপন, ফেঞ্চুগঞ্জ থানার সভাপতি সেলিম আহমদ, মরহুমের ২য় ছেলে শেখ মুজিবুর রহমান মজিব, ৪র্থ ছেলে মাহবুবুর রহমান মঞ্জু প্রমুখ।


ইফতারের পূর্বে দোয়া মাহফিলে মরহুম মরহুম মকন মিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৮