সংগৃহিত

হবিগঞ্জের নবীগঞ্জে  বিষাক্ত ক্যামিকেল মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন দায়ের ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।

 


বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  নবীগঞ্জ থানাধীন ইমামবাড়ী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

 

তারা জানায়, খাদ্য পণ্যে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং বিভিন্ন ভোজ্য তেল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইমামবাড়ী বাজারের মেসার্স রাজু ট্রেডার্সেকে ৫ হাজার, শাহজালাল বেকারীর বাচ্চুকে ১৫ হাজার  এবং শাহজালাল মেডিকেল হলের মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে সার্বিক সহযোগীতা করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের  একটি দল।

 

জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/সামি/ইকে