হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. জাবেদ আহমদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাহিত্যিক মোহাম্মদ সায়েদুর রহমান, এসআই কবির আহমেদ, ডা. সজল ও আব্দুল আওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৩