ছবি: সংগৃহিত
দু’দিন পর আবার গরমে হাসফাঁস অবস্থা সিলেটবাসীর। গত ২৪ ঘন্টায় এক ফোটাও বৃষ্টিপাত হয়নি। তবে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের তাদের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রীতিমতো দাবদাহ। গরফে হাসফাঁস অবস্থায় কাটিয়েছেন নগরবাসী। বৃষ্টি হয়নি এক ফোটাও। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় আগামী ২৪ ঘন্টায় সিলেটের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার বজ্রপাতের শঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস।
দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে তারা।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




