আজ ৭ জুন অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত বিসিবির নির্বাচন। যেখানে ক্লাব ক্রিকেটের ক্যাটাগরি-২ থেকে ১২ জন বোর্ড পরিচালক হওয়ার কথা। সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম ইকবাল, ৭৩টি।


তামিম ছাড়াও বোর্ড পরিচালক হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইসরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শানিয়ান তানিম (৬৬ ভোট), সাকিফ আহমেদ (৬৫ ভোট), আসিফ রব্বানি (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ডা. শামী (৪১ ভোট)।

এই ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন ১৬ জন। হেরে যাওয়া ৪ জন হচ্ছেন বোরহানুল পাপ্পু (৪০ ভোট), আমজাদ হোসেন (৩২ ভোট), ফৈয়াজুর মিতু (২৩ ভোট), মেজর (অবঃ) ইমরোজ আহমেদ (২০ ভোট)।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩