বিশ্ববকাপ ফুটবলের দিন যত ঘনিয়ে আসছেততই বাড়ছে সর্মথকদের উন্মাদনা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার পিরেরচক এলাকায় ব্রাজিল ভক্তরা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন দীর্ঘ বিশাল পতাকা। দূর-দূরান্ত থেকে মানুষজনের যাতায়াতের পথে নজর কাড়ছে সবার।

ফুটবল পাগল মানুষেরা নিজ নিজ দলের সমর্থন জানিয়ে তাদের নিজেদের ছবি যুক্ত করে ছাঁপিয়েছেন পতাকা। রাস্তার দুই পাশে উড়ছে শত শত পতাকা।বিশ্বকাপ ফুটবল সামনে রেখে সারা বিশ্ব থেকে আসতে থাকা বিচিত্র সব উন্মাদনা কান্ডের খবরের মধ্যে আলাদা করে নজরে পড়ার মতো বিয়ানীবাজার জনপদ।

বিয়ানীবাজার পৌরশহরের ক্রীড়া সরঞ্জামাদির দোকানগুলোতে লেগেছে ঈদের ভীড়। যার যার প্রিয় দেশের জার্সি কেনার ধুম চলছে। পছন্দের জার্সিতে প্রিন্ট করে লিখে নিচ্ছেন নিজেদের নাম ও প্রিয় নম্বর। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যাচ্ছে সড়ক অলিগলি আর বাড়ির ছাদ। শুধু এই নয়, দেওয়ালেও আঁকা হচ্ছে প্রিয় দেশের পতাকা। এ কাজে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ। তাদরে ভাষ্য, ফুটবলকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস এবং সম্প্রীতির র্বাতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ।

ভক্ত-সর্মথকদের মধ্যে কেউ টানিয়েছেন ইরানরে পতাকাও।লাগানো হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান,র্পতুগাল,স্পেন, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার পতাকা। এটি করার জন্য পৃষ্ঠপোষকও জুটেছে তাদের। অর্থ সহায়তা দিয়ে এই উন্মাদনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নীরব প্রবীণ সর্মথকরা।

মাঠের খলো শুরু হতে এখনও দিন বাকি। কিন্তু বিয়ানীবাজারের আলীনগর থেকে লাউতা সবখানেই ফুটবল উৎসব যেন শুরু হয়েগেছে আগেভাগেই।বাংলাদেশে ভিতরে এই দৃশ্য দেখে মনে হয় শুধু একটি দলরে প্রতি সর্মথন নয়, বরং খেলাকে ঘিরে মানুষের ভালোবাসারই প্রতচ্ছিবি।

তরুণ ফুটবলার আবুল খায়ের বলেন, বিয়ানীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।এই উন্মাদনা আর কোন খেলায় নেই।

বিয়ানীবাজার ফুটবল এসোসিয়োশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, বিশ্বকাপ শুরুর আগেই এ আয়োজন, সর্বত্র একটা উৎসবের আবহ তৈরি করছে।তরুণদরে মধ্যে এমন উদ্দীপনা ক্রীড়া ক্ষেত্রে তাদের অনুপ্রাণিত করবে।

 


সিলেটভিউ২৪ডটকম/হাফিজুর/এসডি-০২