ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেট মহানগরীতে চলছে পুলিশের বিশেষ অভিযান। আর এই অভিযানে প্রতিদিনই বিভিন্ন অপরাধে আসামী ধরা হচ্ছে। বুধবার (১০ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ৩২ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ১১৯ জন গ্রেফতারকে করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চোর, হকার, সন্দেহজনক ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ। অভিযানে ১৫ পুরিয়া এবং ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া




