ছয় শিশু মৃত্যুর জন্য অবহেলার দায়ে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। বুধবার (২৭ মে) হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
 

এ ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয়ের কয়েকজনকে আসামি করা হয়।
 

এ ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭