২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ডের দেখা মিলল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা দুটি ও মেক্সিকো একটি লাল কার্ড দেখেছে। ৩ লাল কার্ডের ম্যাচে ২-০ গোলে জিতেছে মেক্সিকো।
বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দুই দল।
৫০ মিনিটে পেনাল্টি বক্সের কাছে ফাউল করায় শাস্তি হিসেবে লাল কার্ড দেখতে হয়েছে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলেকে। এতে ১০ জনের দলে পরিণত হয়ে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখেন তিনি।
ম্যাচের ৬৬ মিনিটে মাঠে নেমে ইতিহাস গড়েন গিলবার্তো মোরা। তিনি বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়।
এর মিনিট খানেক বাদে দক্ষিণ আফ্রিকার জালে বল জড়ান রাউল হিমিনেজ। ম্যাচের ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর সহায়তায় হেডে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ৩৫ বছর বয়সী রাউল।
এদিকে, ম্যাচের ৮৪ মিনিটে আরও একটি লাল কার্ড দেখতে হয় দক্ষিণ আফ্রিকাকে। ভিডিও রেফারির সহায়তায় মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে লাল কার্ড দেখান রেফারি। এতে দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক




