ছবি: সংগৃহিত

বগুড়ার ধুনট পৌর ছাত্রলী‌গের সভাপতি সা‌কিব শাহ‌রিয়ার খান বিজয়‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

 

রবিবার (১৪ জুন) সকা‌লে তা‌কে বগুড়া আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

এর আগে শ‌নিবার (১৩ জুন) দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে পৌর এলাকার প‌শ্চিম ভরনশাহী গ্রা‌মে তার বা‌ড়ির সাম‌নে থেকে গ্রেপ্তার করা হয়। বিজয় ওই গ্রা‌মের প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে।

 

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম ব‌লেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচ‌নে বিএন‌পি ম‌নো‌নিত প্রার্থী গোলাম মো. সিরা‌জের নির্বাচনী প্রচারণার গা‌ড়ি বহ‌রে হামলা, ভাঙচুর ও অগ্নিসং‌যো‌গের অভিযো‌গে ২০২৪ সা‌লের ৭ অক্টোবর ধুনট থানায় এক‌টি মামলা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হি‌সে‌বে ছাত্রলীগ নেতা বিজয়‌কে গ্রেপ্তার করা হয়ে‌ছে। রোববার সকা‌লে তা‌কে আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

এর আগে গত বছরের ৩০ ন‌ভেম্বর মধ‌্যরা‌তে ভূবনগাঁতী এলাকায় মশাল মি‌ছিল, দলীয় নেতাকর্মী‌দের উপর কক‌টেল হামলার অভিযো‌গে এনে মামলা ক‌রেন ছাত্রদল নেতা রাজু আহ‌মেদ।

 

ওই মামলায় অজ্ঞাত আসামি হি‌সে‌বে ২৮ ডি‌সেম্বর ছাত্রলীগ নেতা সা‌কিব শাহ‌রিয়ার খান বিজয়‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। ৩ মাস কারাভোগ শেষে তিনি গত ১ মার্চ জা‌মি‌নে মুক্তি পে‌য়ে‌ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে