ছবি: ফাইল ছবি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা আবু সাইদ আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

 

সম্প্রতি ঘোষিত যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক পদমর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আবু সাইদ আহমদ। তিনি ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ছাত্রজীবনে ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

বর্তমানে আবু সাইদ আহমদ স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।

 

এই বিষয়ে আবু সাইদ আহমদ বলেন, ‘ছাত্রদলের রাজনীতির মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি শুরু করেছি। যুবদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের সংগ্রামে কাজ করার ফলে কেন্দ্রীয় কমিটিতে মনোনীত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনেও এবং সব সময় সক্রিয় ভূমিকা পালন করবো।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া