ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা ও ভুট্টাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপটি আটক করা হয়।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে তালেবুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ জিরা ও ভুট্টাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপটি আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় মামলা (নং-১৮/১৪০, তারিখ: ১৯/০৬/২০২৬) দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



