বানিয়াচং মডেল প্রেসক্লাবের ৫ম বার্ষিক কাউন্সিল-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০ টার দিকে গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইমতিয়াজ আহমেদ লিলুর সভাপতিত্বে ও মো. আব্দাল মিয়ার সঞ্চালণায় সাধারণ পরিষদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান মামুন, সাবেক ব্যাংকার ফজলু মিয়া ও বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমদ আরজুকে সভাপতি এবং বাংলাদেশ বুলেটিনের বানিয়াচং প্রতিনিধি মো. আব্দাল মিয়াকে সাধারণ সম্পাদক ও সৈয়দ সাজ্জাদ হাসানকে (স্বদেশ বিচিত্রা) কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি-ইমতিয়াজ আহমেদ লিলু (সিলেট আই নিউজ), সহ-সভাপতি- আব্দুল মালিক (বিজয়ের প্রতিধ্বনি), যুগ্ম সাধারণ সম্পাদক-শেখ আলমগীর হোসেন (হবিগঞ্জ সময়), দপ্তর সম্পাদক-মোবাশ্বির আহমদ (তরঙ্গ২৪.কম), আইন বিষয়ক সম্পাদক-ইমরান আহমদ চৌধুরী ( দৈনিক আজকের হবিগঞ্জ), শিক্ষা বিষয়ক সম্পাদক- সাব্বির আহমদ শিবলী নোমানী ( প্রভাতি বাংলাদেশ), প্রচার সম্পাদক-আনছার আলী (তরঙ্গ২৪কম), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- নাসির উদ্দিন(দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), পাঠাগার সম্পাদক- রাহিম উদ্দিন রিয়াজ( দৈনিক প্রভাকর), আইসিটি সম্পাদক-আব্দুল্লাহ (দৈনিক আমাদের সকাল)।
নির্বাহী সদস্য-রায়হান উদ্দিন সুমন (দৈনিক সমকাল), সর্দার আজিমুল হক স্বপন (ইত্তেফাক), এম এ কাদির বাবুল (হবিগঞ্জ ভয়েস২৪.কম), ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন (দৈনিক দেশ জমিন), মিজানুর রহমান ও তানজিল হাসান সাগর।
সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-১০



