ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর মোগলাবাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে থেকে ১৩ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে একটি ট্রাক আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

 

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযান চালিয়ে এই পণ্য আটক করা হয়।

 

র‌্যাব জানায়, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানী এবং সিলেট বিজিবির একটি যৌথ আভিযানিক দল সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এসময় ভারতীয় অবৈধ সনপাপড়ি ৩ হাজার ২৪০ প্যাকেট, ডার্ক ফ্যান্টাস্টিক বিস্কুট ৭ হাজার ২০০ প্যাকেট, পারলি জি বিস্কুট ৩ হাজার ২৪ প্যাকেট, বেঞ্জু চকলেট ১২০ প্যাকেট, ফুচকা ৩০০ কেজি উদ্ধার করা হয়। এবং অভিযানের সময় ১টি ট্রাক আটক করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। উদ্ধারকৃত ভারতীয় অবৈধ পণ্য ও আটক ট্রাকের সাথে তাৎক্ষণিক কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সমূহ সিলেট বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া