ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম সিলেটভিউটুয়েন্টিফোর ডটকম’র মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম এখন ১০ লাখ সদস্যের পরিবার। অনলাইনে সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা, পাঠকের আস্থা ও প্রযুক্তিনির্ভর প্রকাশনা এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে অনবদ্য সব কনটেন্টের জন্য সিলেটভিউ এই মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছে।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় ১০ লাখের মাইলফলক স্পর্শ করে সিলেটভিউ মাল্টিমিডিয়া। এর পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ আরও বেশি পাঠকের কাছে পৌঁছে দিতে সিলেটভিউটুয়েন্টিফোর ডটকম’র পৃথক আরও দুটি ফেসবুক পেজ সক্রিয়।
‘সংবাদের সাথে সারাক্ষণ’-এই স্লোগান নিয়ে ২০১৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে সিলেটভিউটুয়েন্টিফোর ডটকম। প্রতিষ্ঠার পর থেকে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে একটি শক্ত অবস্থান তৈরি করেছে এই গণমাধ্যম।
সিলেটভিউটুয়েন্টিফোর ডটকম’র মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম এই মাইলফলক স্পর্শ করায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এর সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘সিলেটভিউটুয়েন্টিফোর ডটকমের প্রতি পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল অনুসারীর আন্তরিক ভালোবাসা এবং আস্থার ফলেই আমরা আজ এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।’
তিনি সিলেটভিউ পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সবার সহযোগিতা ও ভালোবাসার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



