ছবি: সংগৃহিত।
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। সোমবার (২২ জুন) রাতে নগরীর কাজলশাহস্থ ওসমানী মেডিকেলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান জুয়েল, বাবলু মিয়া, সহ সাধারণ সম্পাদক এম এ হাসান, মকসুদুল করিম ইমন, মাহফুজুল করিম শিপলু, শাহিন উদ্দিন আহমদ, হোসেন আহমদ, রাজু আহমদ, মো হোসেনুর রহমান রিজভী, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল আজিম চৌধুরী গিলমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয় সম্পাদক রুমন আহমদ, স্বাস্থ্য বিষয় সম্পাদক রাসেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন সুহেব, মো: আবুল কালাম, শিবলু জামান, সহ-সাহিত্য লায়েক আহমদ ও জাবেদ আহমদ প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সহনশীলতার রাজনীতি চালিয়ে যাচ্ছে। বিএনপির এই সহনশীল মনোভাবকে দুর্বলতা ভেবে কেউ কেউ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভুত রাজনীতির চর্চা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছেন। সবধরনের ষড়যন্ত্রের জবাব দিতে যুবদল প্রস্তুত রয়েছে। পতিত ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অপশক্তি দেশে কোনধরনের অরাজক পরিস্থিতির চেষ্টা করলে আইনশৃঙ্খলার পাশাপাশি দেশপ্রেমিক জনতা তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



