ছবি: সংগৃহিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক কে (৫৬) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি জানিয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ। তারা জানায়, সোমবার (২২ জুন) ভোরে শায়েস্তাগঞ্জ থানাপুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মালেক উপজেলার চাঁনপুর গ্রামের মৃত নছির আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ইকে



