মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়।
বুধবার দুপুরে হীড বাংলাদেশ এর উদ্যাগে মাইক্রোফাইন্যান্স কর্মস‚চীর আওতায় প্রজেক্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পুর সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশ এর সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, লিয়াজু কর্মকর্তা এবং ব্যবস্থাপক কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও এসআই মাহবুব প্রমুখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রনেন্দ্র কুমার দেব, প্রভাবতী সিনহা, শিক্ষার্থী তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ২৪ জনকে ৩ লক্ষ ১১ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-২০



