ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান নিহত হয়েছেন।
নিহত ভিনীত কুমার দুবে (৪৬) বিএসএফের ৭১ ব্যাটালিয়নের একজন হেড কনস্টেবল ছিলেন। তিনি উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা এবং মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের মধ্যে তিনি মিঠিপুর এলাকার অরক্ষিত সীমান্ত অংশে টহল দিচ্ছিলেন। সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছে খোলা আকাশের নিচে দায়িত্ব পালন করার সময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পে এবং পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে একই দিন মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪



