মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে মক্তব ভিত্তিক কেন্দ্রীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও মাওলানা কামাল উদ্দিন আল-হাবিব এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শমশেরনগর ইসলামি মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামীক ফাউন্ডেশনের সাধারন কেয়ারটেকার মাওঃ লুৎফুর রহমান নুরী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- মিশনের এলডিএস মোঃ নছির উদ্দিন, মিশনের হিসাব সহকারী মোঃ পাবেল চৌধুরীসহ বিভিন্ন মুক্তবের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামিক মিশনের অধীনে পরিচালিত ১০টি মক্তবে পৃথকভাবে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম ধাপে বিজয়ী ৬০ জনের মধ্যে ৯ জন বিজয়ীর মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।
শেষে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৬



