ছবি: সংগৃহিত

গোলাপগঞ্জের পৌরসভার টিকরবাড়ী এলাকায় জাকির হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরেক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

 


তার নাম রাসেল আহমদ (২৫)। তিনি টিকরবাড়ি গ্রামের মৃত শামীম আহমদের ছেলে। রাসেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল আহমদের সহযোগী ও একজন খুঁচরা মাদক বিক্রেতা।

 

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন,  ঘটনার সঙ্গে জড়িত অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম/হারিস/ইকে