অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে নব নির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 


 

তিনি বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে নব নির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল। পাশাপাশি এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেও জানান তিনি।’ এসময় তিনি আরও বলেন, ‘আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।


 

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

নগরবাসীর জন্য সিলেট শহরে একটি ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক