মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্পসারণ অধিদপ্তর উপজেলা’র আয়োজনে সোমবার পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস হয়।


পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায় এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, জেলা বিএনপি’র সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপি আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সন্দিপনা সরকার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

সবজি ও ফলমুলে অধিক পরিমাণে কীটনাশক প্রয়োগ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, টমেটোসহ শাকসবজি উৎপাদনে কীটনাশক ব্যবহারের নুন্যতম সপ্তাহ দিন পর সেগুলো বাজারজাত করার কথা। তবে সেগুলো দু’একদিন পরই বাজারজাত করার কারনে এসব সবজি খেয়ে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। আনারস উৎপাদনেও অতিরিক্ত হরমোন এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। এগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাছাড়া কৃষকদের অনেকেই পরিমিত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ না করে মাত্রাতিরিক্ত পরিমাণে ব্যবহার করছেন।

এগুলো মানবস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশের জন্য ভয়াবহ ক্ষতির কারন হয়ে দেখা দিচ্ছে। কৃষকদের এসব বিষয়ে সচেতন হওয়ার আহŸান জানান।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষি খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সেসব পদক্ষেপ বাস্তবায়ন করে দেশের অগ্রগতি সাধনে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগে উপজেলা কৃষি অফিসের সম্মুখে কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০২